সংসদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ সরকারের একটি নিজস্ব চ্যানেল যেখানে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম দেখানো হয়। এটি ২৫ জানুয়ারি ২০১১ হতে সম্প্রচার শুরু করে। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সমঝোতা চুক্তির ভিত্তিতে চলছে চ্যানেলটি।
চ্যানেলটি বাংলাদেশের জাতীয় সংসদ থেকে সরাসরি সম্প্রচারিত হয়। চ্যানেলের দৈনিক সম্প্রচারের শেষ দুই ঘণ্টায় অন্যান্য অনুষ্ঠান, যেমন শিক্ষামূলক এবং উন্নয়ন সম্পর্কিত অনুষ্ঠান সম্প্রচারিত হয়। সংসদ অধিবেশন না থাকলে সংসদ টেলিভিশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা (বাংলাদেশ সময়) পর্যন্ত সম্প্রচারিত হয়। চ্যানেলটি তথ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয় এবং একটি টেরিস্টেরিয়াল টেলিভিশন চ্যানেল। এটি একটি ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলও।